উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রায় ৩ কোটি টাকা মূল্যের আনুমানিক ২৫০ বস্তা ভারতীয় শাড়ি, কাপড় ও থ্রি পিসসহ একটি ট্রলার আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। পিরোজপুরের হুলারহাট বন্দরের কাছে সন্ধ্যা নদীতে যৌথ অভিযান চালিয়ে ‘হাজী পেয়ার’ নামের ট্রলারটি আটক করা হয়।পিরোজপুরের হুলারহাট বন্দরের কাছে সন্ধ্যা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনকভাবে চলাচলকারী ‘হাজী পেয়ার’ নামের ট্রলারটি আটক করা হয়।পরে ট্রলারে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫০ বস্তা ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের কাপড় ও থ্রি পিস পাওয়া যায়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।অভিযান টের পেয়ে ট্রলারে থাকা কথিত চোরাচালানকারীরা ট্রলারটি রেখে পালিয়ে যায় বলে জানা গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।এদিকে, ট্রলাটিতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য থাকার বিষয়ে গোপন তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে ট্রলারটিতে আরও তল্লাশি চালানো হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রলারে থাকা পণ্যের প্রকৃত পরিমাণ, মূল্য এবং অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া গেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।