উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জরুরি বৈদ্যুতিক লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কেরানীগঞ্জের গোলাম বাজার, বেগুনবাড়ি এবং এর আশেপাশের বেশ কয়েকটি এলাকায় আগামী শনিবার (৩ অক্টোবর ২০২৬) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবং গ্রিড বা লাইন সংক্রান্ত সম্ভাব্য ত্রুটি এড়াতে এই বিশেষ রক্ষণাবেক্ষণ কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী শনিবার, ৩ অক্টোবর ২০২৬।সময়: সকাল ৮:০০ টা হইতে বিকাল ৫:০০ টা পর্যন্ত (টানা ৯ ঘণ্টা)।যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:গোলাম বাজার এলাকাবেগুনবাড়িআমবাগীচাএবং এর সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাসমূহ।সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ নিরাপদে সম্পন্ন করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টা চালানো হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ লাইন চালু করা হতে পারে।বিদ্যুৎ বিভ্রাটের কারণে সম্মানিত গ্রাহক ও এলাকাবাসীর সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন