উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের ভাণ্ডারিয়া ০১, ১০, ২০২৬ বৃহস্পতিবার মাদ্রাসা প্রধানদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বিভিন্ন মাদ্রাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে আহম্মদ সোহেল মনজুর, এমপি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। মাদ্রাসা প্রধানদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং তাদের বক্তব্য ও মতামত শোনেন।সভায় ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানরা অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান।