উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও তরুণ-যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার হাসানগঞ্জে দৈনিক যুগান্তরের উপজেলা আঞ্চলিক কার্যালয়ে হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সুন্দরগঞ্জ প্রতিনিধি ও সংগঠনের সভাপতি মো. আব্দুর রহমান (শিপন) এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ। সাংবাদিক মো. রিয়াদ হাসানের সঞ্চালনায় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।বক্তারা বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজে পড়ে। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালুর ওপর গুরুত্ব দেন বক্তারা। সভায় স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।