উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাংবাদিকতায় নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ দৈনিক ঐশী বাংলা পত্রিকার সহকারী সম্পাদক পদে পদোন্নতি পেলেন মোঃ শামীম শাহরিয়ার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিডিয়া তালিকাভুক্ত, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি ও সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার।দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সাংবাদিকতা করে আসা মোঃ শামীম শাহরিয়ারের কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।নতুন দায়িত্বে তিনি সংবাদ সংগ্রহ ও সম্পাদনার পাশাপাশি পত্রিকার সম্পাদকীয় কার্যক্রম, সংবাদ ব্যবস্থাপনা ও সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।তার এই পদোন্নতিতে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়ে তার সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।