উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দফতরে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ থেকে আসা কথিত সাংবাদিক মিন্টু শেখের বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানা গেছে, নিজেকে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে তিনি যশোরের ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। যেখানে সেখানে সাংবাদিক পরিচয় দিয়ে কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন ও কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।তবে অনুসন্ধানে জানা গেছে, তার দেওয়া এই পরিচয় নিয়ে ব্যাপক সন্দেহ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সংগঠনের দায়িত্বশীল সূত্রে যাচাই করে দেখা যায়, তার এই পরিচয়ের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে চলছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় ভুক্তভোগী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিন্টু শেখ সাংবাদিকতার নাম ভাঙিয়ে বিভিন্ন দপ্তরে গিয়ে নিজেকে বড় নেতা পরিচয় দিয়ে হুমকি দেন। এতে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সরকারি কাজে বিঘ্ন ঘটছে।এ ঘটনায় যশোরের সচেতন সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, "ভুয়া সাংবাদিকদের কারণে আজ পেশাদার সাংবাদিকরা প্রশ্নবিদ্ধ হচ্ছেন। মিন্টু শেখের মতো ব্যক্তিরা সাংবাদিকতার মতো মহান পেশাকে ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটছে।"সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তার প্রেস কার্ড, নিয়োগপত্র এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে তার পদ-পদবির বৈধতা যাচাই করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।প্রশাসনের কাছে দাবি, যদি তদন্তে ভুয়া পরিচয়ের প্রমাণ মেলে, তাহলে প্রতারণা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।পরবর্তী পর্ব আসছে, চোখ রাখুন!