উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আদারভিটা বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়। পরে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরবর্তীতে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন। ৬ নম্বর আদারভিটা ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মির্জার সঞ্চালনায় সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— আদারভিটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুজাউদৌল্লাহ সুজা, ইউনিয়ন বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম জিকু ও কৃষি বিষয়ক সম্পাদক সেলিম মেম্বার।এছাড়াও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক হযরত বিডিআর, যুবদল নেতা নাজমুল হোসেনসহ আদারভিটা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।