উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ মোট তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।ঘটনাটি ঘটেছে গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায়।নিহতরা হলেন— উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং একই এলাকার আব্দুল হাকিম।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি পশুর হাট থেকে গরু কিনে একটি ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথিমধ্যে শিবগঞ্জ উপজেলার পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েস উদ্দিন।দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আয়েস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হাকিম। দুর্ঘটনায় আহত অন্য ৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। একই পরিবারের বাবা-ছেলের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।