উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আনজুম আফরিন সারা দেশে আয়োজিত পঞ্চম শ্রেণির ‘ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা-২০২৬’-এ মেয়েদের মধ্যে ২০তম স্থান অর্জন করেছে। উদ্ভাস কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় তার এ সাফল্যে বিদ্যালয় ও পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।আনজুম আফরিন উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দেশব্যাপী আয়োজিত এ গণিত অলিম্পিয়াডে মেয়েদের মধ্যে ২০তম স্থান অর্জন করে আনজুম আফরিন তার মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে। তার এ অর্জন উল্লাপাড়ার শিক্ষাঙ্গনের জন্যও গর্বের বিষয়।আনজুম আফরিনের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেছেন।উল্লাপাড়ার এই খুদে মেধাবীর অর্জন আগামী দিনে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।