উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।এ সময় মত বিনিময় সভায় ধরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক মোঃ সবুজ তালুকদার, আরো উপস্থিত ছিলেন, বাঙ্গালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া পিনু, ধরইল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং অভিভাবক সদস্য ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন সমাবেশে শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শ্রেণিকক্ষে উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠদান নয়, বাড়িতেও পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় থাকা প্রয়োজন।