উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভাণ্ডারিয়া বন্দর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার (৪০) ভাণ্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মো. আব্দুল হামিদ জোমাদ্দারের ছেলে। কাইয়ুম নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, “গ্রেপ্তার খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দারকে আজ সকালে আদালতে সোপর্দ করেছি।”