উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভাণ্ডারিয়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাছির হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নাছির হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আনছার হাওলাদারের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছির হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।