উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালিয়ে দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরকারকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব।গত ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০টা ৫০ মিনিটের সময় র্যাব-৬, সদর কোম্পানি ও র্যাব-৮, সদর কোম্পানির যৌথ আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।জানা যায়, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় তার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সাথে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।উল্লেখ্য, ওই মামলায় এজাহার নামীয় মোট আটজন আসামি ছিল, যার মধ্যে ১ নম্বর আসামি ছিল খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার। রায় ঘোষণার পর থেকেই জয়নাল দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।