উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, পিরোজপুর জনাব আবু সাঈদ।সভায় পিরোজপুর জেলার পর্যটন সম্ভাবনা, বিদ্যমান পর্যটনকেন্দ্রসমূহের উন্নয়ন, পর্যটন খাতের প্রসার, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভবিষ্যৎ পর্যটন ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।বক্তারা পিরোজপুরের ঐতিহাসিক, নৈসর্গিক ও সাংস্কৃতিক পর্যটনসমৃদ্ধ স্থানসমূহকে আরও আকর্ষণীয় করে তোলা, পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে জেলার পর্যটন সম্ভাবনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।