উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা ব্রিজের পূর্ব দিকে নদীতে একটি মাথাবিহীন লাশ ভাসতে দেখা গেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।লাশে পচন ধরায় ও দুর্গন্ধের কারণে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে হত্যার শিকার হয়েছেন ওই ব্যক্তি। দুর্বৃত্তরা হত্যার পর মাথা কেটে লাশ গুম করার জন্য নদীতে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাজারো উৎসুক জনতা। নদীর তীরে ও ব্রিজের উপর ভিড় জমিয়েছে মানুষ। প্রত্যেকের চোখে-মুখে উৎকণ্ঠা, না জানি কার আপনজনের লাশ! কে এই ব্যক্তি, কী তার পরিচয় তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।এদিকে ঘটনাস্থলে রয়েছে থানা পুলিশ, পিবিআই ও ডিবির সদস্যরা। তারা লাশটি উদ্ধারের চেষ্টা করছেন এবং আশপাশের এলাকা ঘিরে রেখেছেন।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশটি মাথাবিহীন এবং পচন ধরা। ধারণা করা হচ্ছে এটি কয়েক দিন আগের। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।