উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) উপজেলা নিয়ে গঠিত আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মহামাণ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দলের নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।পরে বিএনপির আরেকজন প্রার্থী ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক মনোনয়নপত্র জমা করেছেন।এর আগে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্য জোটের পক্ষে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিন পর্যন্ত মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়। এ কারণে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর।এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।