উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট শাখা কর্তৃক ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়েছে।জামালপুর জেলা ছাত্রদল ও জামালপুর ৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের নির্দেশনায় পরীক্ষা উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী নানা সেবামূলক কার্যক্রম এবং শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান হারুন এবং জামালপুর জেলা ছাত্রদলের অন্যতম সদস্য ও জামালপুর টেক্সটাইল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান শান্ত।পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও কেন্দ্র নির্দেশনায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা তন্ময়, আরাফাত, মেহেরাব, আশরাফুল, রুদ্র সিয়াম, আরাফাত, লিমন, সাদাব, রাহাত, রামিম, ফাহাদ, জাকারিয়া তুষার, অর্ক, সোহাগ, মহসিন তানভীর, জাহিদ, লিজন, তুষার সিয়াম, সাব্বির, রিফাত, অর্জুন আসিফ, নাজমুল, লাখুসহ কলেজ ও স্থানীয় শাখার অন্যান্য নেতাকর্মীরা।উপস্থিত নেতৃবৃন্দ জানান, দূর-দূরান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সর্বদা প্রস্তুত। পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকেরা ছাত্রদলের এমন সহায়তামূলক উদ্যোগকে সাধুবাদ জানান।