উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এসআরবি-১০ এর অভিযানে ৬,৫ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী কে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার -স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাতকাল ২৫/০৯/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৩:৪৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে কুমিল্লা হইতে ঢাকাগামী বাস তল্লাশী করে ৬.৫ কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ১,৯৫,০০০/- (এক লক্ষ পচানব্বই হাজার টাকা), সহ তিনজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের নাম ১। মোসাঃ লাভলী বেগম (৩৬), স্বামী- আনোয়ার হোসেন, সাং— রঘুরামপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মোছাঃ আমেনা (২৬), স্বামী- নুর আলম, সাং— কাতুলী, থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল ও ৩। মোসাঃ সাবিনা (২৫), স্বামী- রাসেল, সাং— পায়েরগাতি, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।