উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারাদেশে নৈরাজ্য আগুন সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে ২৪-৯-২০২৬ বৃহস্পতিবার মাগরিব বাদ বিএনপির বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। নেছারাবাদ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উদ্যোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও অরাজকতার সৃষ্টি লক্ষ্যে কুচুক্রী মহল দেশ অস্থিতিশীল করার পায়তারা করতেছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় তো প্রতিবাদ সভা মিছিলে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর 2 আসনের এমপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মঞ্জুর। মিছিল শেষে বক্তব্যে মন্ত্রী বলেন সন্ত্রাস মাদক চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি সরকার জিরো টলারেন্স কাউকে এ সুযোগ দেওয়া হবেনা। আওয়ামী লীগ ১৭ বছর এই দেশকে ঋণের বোঝা দিয়ে গেছে যা এখন এই বিএনপি গভমেন্ট কে টানতে হয় তার আগে প্রতিমন্ত্রী স্বরূপকাঠি সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।