উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সিগঞ্জের শ্রীনগরে এসআরবি-১০ এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে।গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া এবং মুন্সীগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিকের যৌথ নেতৃত্বে শ্রীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ তৈরি ও বিক্রির সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত মো: ইমদাদুল ইসলামকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করেন এবং জব্দকৃত অবৈধ প্রসাধনী ও ওষুধগুলো ধ্বংস করেন।ভেজাল ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।