উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কিশোর কুমার দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ডি কে ব্লাড ডোনার্স ক্লাব (DKBDC)-এর নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে সংগঠনটির সম্মানিত উপদেষ্টা রকিবুজ্জামান হৃদয়, সভাপতি খন্দকার জিহাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এ সময় স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতা সংগ্রহ এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।সাক্ষাৎ শেষে DKBDC-এর পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাসকে শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন হিসেবে একটি ইনডোর প্ল্যান্ট—ডেজার্ট রোজ গাছ উপহার দেওয়া হয়।সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মানবিক সেবার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়েও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।