উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুরের নবাবগঞ্জে বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘ আয়োজিত ‘রচনা প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বোয়ালমারী কাঁচদহ স্নাতক ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ উচিত হবে নাকি উচিত হবে না’ শীর্ষক বিষয়ে অষ্টম শ্রেণি থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। বিজয়ীদের ক্রেস্ট এবং প্রথম তিন স্থান অধিকারীকে প্রাইজমানি দেওয়া হয়। প্রথম হন মোছাঃ বন্যা আক্তার, দ্বিতীয় মোঃ জহুরুল ইসলাম, তৃতীয় মোঃ আহসান হাবিব ও চতুর্থ মোঃ সেলিম রেজা। পঞ্চম স্থান যৌথভাবে অর্জন করেন সাতজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ আজিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও যুক্তিনির্ভর চিন্তা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।