উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতা ও অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে ডিবির পৃথক দুটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।প্রথম অভিযানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে ডিবি পুলিশ ১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ১৯:৩৫ ঘটিকায় হাসনাবাদ এলাকা থেকে নারায়ণগঞ্জ ফতুল্লার বর্তমান বাসিন্দা মোছাঃ রাশিদা বেগমকে (৪১) ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।দ্বিতীয় অভিযানে ২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০১:১০ ঘটিকায় এসআই মহরম আলীর নেতৃত্বে হাসনাবাদ আসলাম শিকদারের মাঠের পূর্ব পাশ থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের বাসিন্দা ও বর্তমানে হাসনাবাদের বাসিন্দা মোঃ রিয়াদকে (১৯) ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা (মামলা নং-৬৫ ও মামলা নং-৬৭) দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।