উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক উন্নয়ন সমন্বয় সভাপিরোজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক উন্নয়ন সমন্বয় সভা আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জনাব আহম্মদ সোহেল মনজুর, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পিরোজপুর জনাব আবু সাঈদ।সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের বর্তমান অবস্থা, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও প্রতিবন্ধকতা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় জেলার উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন, আন্তঃদপ্তর সমন্বয় জোরদার এবং জনকল্যাণমুখী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধানগণ এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।