উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের মেদিনীমন্ডল ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত আনুমানিক ২ ঘটিকায় কোতোয়ালি থানার একটি চৌকস অভিযানকারী দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মোঃ হারুন অর রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ একাধিক সহিংস ও অপরাধমূলক মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশের চৌকস দল তার অবস্থান চিহ্নিত করে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।