উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১০২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মো. সালাউদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা। এসআরবি-১০ জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১টার দিকে এসআরবি-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী এলাকায় অভিযানের সময় ১০২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী কবরস্থানের পাশের বাসিন্দা মো. ইয়ামিনএর ছেলে। এসআরবি-১০-এর দাবি, গ্রেপ্তার সালাউদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।উদ্ধার করা গাঁজাসহ য়াসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।