উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতালির রাজধানী রোমে বাংলাদেশি মালিকানাধীন নতুন প্রতিষ্ঠান ‘মিনি মার্কেট দি মোস্তাক লাকুরিয়া’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোমের Via di Torrenova 130 ঠিকানায় অবস্থিত এ আলিমেন্টারিতে তাজা শাক-সবজি, ফলমূল, ফ্রেশ মাছ, হালাল মাংসসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পাওয়া যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানাতে রোমের আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল নতুন এ ব্যবসায়িক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগ একদিকে যেমন নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় ক্রেতাদের জন্যও সহজে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ তৈরি করছে।এসময় ‘মিনি মার্কেট এর পরিচালক মোস্তাক লাকুরিয়া’ জানান, ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে এখানে প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি তাজা শাক-সবজি, ফলমূল, ফ্রেশ মাছ ও হালাল মাংসসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাবিব চৌধুরী, আবুল কালাম খোকন, কামরুল খান, সাংগঠনিক শাহাদাত হোসেন রনি, ইতালি মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মেহনী চৌধুরী প্রিন্স সহ বিভিন্ন শ্রেণিও পেশার প্রবাসীরা।উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন এ প্রতিষ্ঠানটি রোমে বসবাসরত বাংলাদেশি ও অন্যান্য প্রবাসী পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।শেষে প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতে হালাল প্রতিষ্ঠান বৃদ্ধি হওয়ার কামনা করে দোয়া ও মোনাজাত করেন স্থানীয় শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা লোকমান আহমেদ।