উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দবগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।সভাপতি পদে ডিবিসি নিউজের রিপোর্টার আমিনুর রহমান মোহন আখন্দ পেয়েছেন ১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির রিপোর্টার মেহেরুল সুজন পেয়েছেন ১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির রিপোর্টার আতিকুর রহমান সোহাগ পেয়েছেন ১২ ভোট।শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সংগঠনের ২৭ জন ভোটারের সবাই ভোট দিয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।সহ সভাপতি পদে একাত্তর টিভির রিপোর্টার এস এম আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির রিপোর্টার সুমন সরদার পেয়েছেন ১১ ভোট।যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভির রিপোর্টার রাজিব সেলিম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির রিপোর্টার আবুল কালাম আজাদ পেয়েছেন ১১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির রিপোর্টার সঞ্জু রায় ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরটিভির রিপোর্টার ইমরান হোসেন লিখন পেয়েছেন ১২ ভোট।কোষাধ্যক্ষ পদে সময় টিভির রিপোর্টার আব্দুল আউয়াল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের রিপোর্টার বাধন কর্মকার কৃষ্ণ পেয়েছেন ১১ ভোট।সদস্য পদে নির্বাচিত হয়েছেন দীপ্ত টিভির রিপোর্টার ববিন রহমান, নাগরিক টিভির রিপোর্টার আব্দুর রহিম মন্ডল, গ্রিন টিভির রিপোর্টার শাহনেওয়াজ শাওন ও এটিএন বাংলার রিপোর্টার হুমায়রা আকতার জাহান।নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক গণেশ দাস ও আতিকুর রহমান সোহাগ।