উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুর জেলার কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মিজ রেহেনা আক্তার; পরিচিতি নম্বর: ১৮৪১০।নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার আজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে কাউখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে মিজ রেহেনা আক্তারের নতুন কর্মস্থলে সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হচ্ছে।