উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৬৯ রাউন্ড শর্ট গানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিকার্ডসহ একজনকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলার কাউখালী থানা পুলিশ। পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ কাউখালী থানা এর তত্ত্বাবধানে কাউখালী থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত চৌকস টিম অদ্য ১৪/০৯/২০২৬ খ্রি: তারিখ কাউখালী থানা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন তথ্যের ভিত্তিতে কাউখালী থানাধীন ৫ নং শিয়ালকাঠী সাকিনস্থ শিয়ালকাঠী চৌরাস্তার নিকটস্থ মৃত শাখাওয়াত হোসেন এর দোতলা বিল্ডিং এর ছাদ হতে-১। শর্ট গানের কার্তুজ ৬৯ (উনসত্তর) টি যাহার প্রত্যেকটির গায়ে Rubber Buckshot, 2023-BP-67mm, Made in cyprus লেখা।২। ওয়াকিটকি সেট ০২ টি।(ক)➤ Motorola - Model No:-AAH38KDC9AA3A9FD➤ Serial No:-004THQF993, Made in-মালয়েশিয়া।(খ)➤VX-821-67-5➤ SER No:-9M730375, Made in-ক্রোয়েশিয়া।৩। দেশীয় অস্ত্রঃ ছোড়া ০২ টি (ছোট টির সাইজ- হাতল সহ ২৯.৫ ইঞ্চি, হাতল ব্যাতিত-২২.৪ ইঞ্চি) (বড়টির সাইজ- হাতল সহ-৩৪.৫ ইঞ্চি, হাতল ব্যাতিত-২৬ ইঞ্চি)।৪। খেলনা পিস্তল-০১ টি যাহার গায়ে PIETRO BERETTA, US,9mmM9-P ERETTA, MOD.22FS, CAL9 লেখা।৫। ভুয়া অস্ত্র লাইসেন্স- ২ টি।৬। ভুয়া পুলিশ আইডি কার্ড-১ টি।৭। চামড়ার তৈরি অস্ত্রের কভার ১ টি।সহ আসামীকে গ্রেফতার করেন কাউখালী থানা পুলিশ । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামি মোঃ শাওন ইসলাম অপু (২৪), পিতা- মৃত মোঃ শাখাওয়াত হোসেন, মাতা- মৃত বিউটি আক্তার, সাং- শিয়ালকাঠী, থানা- কাউখালী, জেলা- পিরোজপুর ।যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।