উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে ও কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণ শাখার আয়োজনে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা মীর হোসাইন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা জাকির হোসাইন ও মিনারুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণের সদস্য সচিব সারোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য উমর হান্নান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণের অন্যান্য নির্বাহী সদস্য, অঞ্চল পরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও আমন্ত্রিত অতিথিরা।মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ সৃষ্টি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।