উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিন্দারামপুর গ্রামের বাসিন্দা আসাদুল-এর ছেলে রিফাত। বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে এ দুর্ঘটনা ঘটে।রিফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিন্দারামপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।নিহত দুই সেনাসদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় পুরো বিন্দারামপুর গ্রাম শোকাহত।