উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইন্দুরকানি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৩৬ (দুইশত ছত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির সর্বমোট ১,১৮,৭৪৫/- (এক লক্ষ আঠারো হাজার সাতশত পাঁচল্লিশ) টাকাসহ একজন গ্রেফতার ।পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে গত ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ ইন্দুরকানি থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৩৬ (দুইশত ছত্তিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির সর্বমোট ১,১৮,৭৪৫/- (এক লক্ষ আঠারো হাজার সাতশত পয়তাল্লিশ) টাকা সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামি মোঃ জিয়াউর রহমান(৪৫), পিতা-মোঃ জেবল হক, মাতা-ছেমনা খাতুন, সাং-হামিদ আলী চৌধুরীর বাড়ি, রাজাপুর, মিঠানালা রাজাপুর, থানা-মীরসরাই, জেলা-চট্রগ্রাম’। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।