উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরে জেলা ভোক্তা অধিকার কমিটির সভা, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ে মনিটরিং সভা এবং বৃক্ষরোপণ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সভা তিনটিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।জেলা ভোক্তা অধিকার কমিটির সভায় ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য ও মান নিয়ন্ত্রণ, পণ্যে ভেজাল প্রতিরোধ, মূল্য তালিকা প্রদর্শন এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ে মনিটরিং সভায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও মিল-কারখানায় তদারকি জোরদার এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পরিবেশ সুরক্ষা ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।বৃক্ষরোপণ সংক্রান্ত জেলা কমিটির সভায় জেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিত বৃক্ষরোপণ, রোপিত বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।সভা তিনটিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।