উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা ফরিদুল ইসলাম (৪৫) নিহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফরিদুল ইসলাম কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত আবু হোসেনের ছেলে।পুলিশ ও নিহতর পরিবারের সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে পীরপুরকুল্লা গ্রামে বাড়ির পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে চাচা দুলালের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দুলাল বাঁশ দিয়ে ফরিদুল ইসলামের মাথায় আঘাত করে। আঘাতে ফরিদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশে ময়লা খেলা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। মামলার প্রস্তুতি চলছে। আসামিদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।