উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের ত্রিশালে স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির কথিত পরকীয়ার সম্পর্কের জেরে ওই ব্যক্তির প্রেমিকাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ত্রিশালের পানের আড়তের সামনে।স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির সম্পর্কের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে স্বামী তার স্ত্রীর কথিত প্রেমিকাকে প্রকাশ্যে মারধর করেন। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন বলে জানা গেছে।ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, ত্রিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অনেকেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস পাচ্ছেন। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।