উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম সামিম হাওলাদারের বিরুদ্ধে 'সেভ দ্য পিপলস' নামের একটি অনলাইন মাল্টিমিডিয়ায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ। এই মনগড়া নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে ২ হাজারের বেশি প্রতিবাদী পোস্ট ছড়িয়ে পড়েছে।অনুসন্ধানে জানা যায়, এইচ এম সামিম হাওলাদার ছাত্রজীবন থেকে শুরু করে আজ অব্দি একনিষ্ঠভাবে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। রাজপথে তার এই দীর্ঘ ত্যাগ ও বলিষ্ঠ নেতৃত্বকে সহ্য করতে না পেরে একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টায় মেতে উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাভিত্তিক ও ছাত্রজীবনের সহপাঠী হওয়ার সুবাদে যুবলীগের সাধারণ সম্পাদক এহসান হাওলাদারের সাথে সামিম হাওলাদারের একটি শৈশবকালীন বন্ধুত্ব ছিল। ছোটবেলায় একসাথে পড়াশোনা করার কারণে তৈরি হওয়া সেই পুরনো ব্যক্তিগত সম্পর্ককে রাজনৈতিক রং দিয়ে সাজিয়েছে ওই ভুঁইফোঁড় মিডিয়া। দুজনে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আদর্শের রাজনীতিতে যুক্ত থাকার পরও, কেবল শৈশবের পরিচয়কে পুঁজি করে একটি মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে।ভাণ্ডারিয়ার সর্বস্তরের জনগণ ও সাধারণ ছাত্র-জনতা এই অপপ্রচারের তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে বিভ্রান্তিকর তথ্য অপসারণের দাবি জানিয়েছেন। তারা স্পষ্ট করেছেন যে, রাজপথের পরীক্ষিত নেতা এইচ এম সামিম হাওলাদারের ভাবমূর্তি কোনো সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ দিয়ে নষ্ট করা যাবে।