উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নড়াইলের
লোহাগড়ায় এক গৃহবধূর মরদেহের
সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামের এক অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে
পুলিশ। স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে। একই দিনে জেলার কালিয়া উপজেলায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।রোববার
(৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর শেখকে আটক করে লোহাগড়া থানার পুলিশ। তিনি উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।পরিবারের
সদস্যদের বরাতে জানা যায়, শনিবার সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে সাদিয়া আক্তার লামিয়া নামের এক গৃহবধূ গলায়
ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।পরিবারের
অভিযোগ, মরদেহ থানায় নেওয়ার পর গভীর রাতে
থানার ভেতরে রাখা একটি অ্যাম্বুলেন্সে সাগর শেখ অবস্থান করছিলেন। এ সময় তিনি
মরদেহটির সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন। সাদিয়ার মা সেখানে গিয়ে
তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।সাদিয়ার
মা অভিযোগ করেন, সাগর তাঁর মেয়ের পরনের কাপড় খুলে অনৈতিক কাজের চেষ্টা করছিলেন। বিষয়টি বাইরে থেকে যাতে দেখা না যায়, সে
জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর মেয়ে মাদরাসায় পড়াশোনা করতেন উল্লেখ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
লোহাগড়া
থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সাগর শেখকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।