উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী আলোচিত মসদই জনকল্যাণ সংঘ,টেপটেনিস ক্রিকেটের আয়োজনে ভাইরাল ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত মসদই গ্রামের মাঠ, মসদই জনকল্যাণ সংঘ শুধু একটি সংগঠনই না এলাকার একটি ঐতিহ্যবাহী ক্লাব। যা ১৯৬১ সালের স্থাপিত হয়, যা আজো মসদই গ্রামবাসী ধরে রেখেছে। সেই ধারাবাহিকতায় এবার মসদই জনকল্যাণ সংঘ ও মসদই গ্রামবাসীর আয়োজনে শুরু হয়েছে মসদই সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে আট দলের গ্রাম বাংলা নকআউট পর্ব ফুটবল টুনামেন্ট ২০২৬ইং, উক্ত উদ্বোধনী নকআউট পর্বে খেলায় অংশ নেয় কহেলা মুসলিম সমিতি বনাম পুকুরিয়া, উদ্বোধনী খেলায় ২/০ গোলে জয়লাভ করে। গ্রাম বাংলা ফুটবল টুনামেন্টের সভাপতিত্ব করেন মসদই ওয়াশী ইউনিয়ন বি এন পি ২নংওয়ার্ডের সভাপতি কাজী আঃ আওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসদই গ্রামের সাবেক কৃতি ফুটবলার এ কে ফজলুল হক খান মিঞ্জু। উদ্বোধক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন মসদই গ্রামে সাবেক কৃতি ফুটবলার নাছিরউল্লা খান আবুল।