উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের যোগদান করাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা ।গত বুধবার সন্ধার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে,বুধবার সন্ধার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে মামুনুর রশিদ নামের এক নতুন স্টেশন মাস্টার হিসাবে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে যোগদান করতে আসে এসময় স্থানীয় বেশ কিছু ব্যক্তি তাকে যুবলীগ নেতার ট্যাগ লাগিয়ে যোগদানে বাধা সৃষ্টি করে।পরে মামুনুর রশীদ যোগদান না করেই সেখান থেকে চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মামুনুর রশীদ একজন আওয়ামীলীগের দোসর তিনি যুবলীগের তালিকা ভুক্ত নেতা সে কি ভাবে এখানে যোগদান করবে।আমরা রেল কর্তৃপক্ষের কাছে দাবি করছি তাকে যেন এখানে যোগদান না করানো হয় তাকে অন্য জায়গায় বদলি করা হোক আমরা কোন আওয়ামী লীগের দোসরকে এখানে যোগদান করতে দিব না।এ বিষয়ে মামুনুর সাথে কথা বলে তিনি বলেন আমাকে মিথ্যা ভাবে অপবাদ দেওয়া হচ্ছে আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না এটি একটি পরিকল্পিত পরিকল্পিতভাবে করানো হচ্ছে এর সাথে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন জড়িত আছে । তবে এ বিষয়টি সঠিক না বলে দাবি করেন দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন।তিনি বলেন সরকারি আদেশের বাইরে আমার কাজ করার কোন সুযোগ নেই, তিনি যোগদান করবেন এতে আমার কোন আপত্তি নেই কিন্তু তিনি যে অভিযোগটা করছে এটা সঠিক না তাকে এই রেল ইয়াডের ভিতরে কেউ কোন মারধর বা হুমকি দেয়নি এটা সম্পূর্ণ মিথ্যা একটি ঘটনা। দর্শনা রেলওয়ে নিরাপত্তা বাহিনী সার্কেলের ইন্সপেক্টর মোঃ আলতাফ হোসেন বলেন, দশনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে নতুন স্টেশন মাস্টার মামুনুর রশীদের যোগদানের বিষয়টা তিনি জানে তবে মারধোরের বিষয়টি তিনি জানেন না এবং এ ধরনের ঘটনা রেল ইয়াডের মধ্যে ঘটেনি বলে জানান।