উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৯ নম্বর লেমুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ফারুক হোসেনআসন্ন ৯ নম্বর লেমুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করেছেন মো. ফারুক হোসেন। তিনি বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীতা ঘোষণা করে ফারুক হোসেন ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন। নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, জনগণের পাশে থেকে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান।