উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা ও বিভিন্ন সারের দোকান পরিদর্শন করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় সার বিক্রয়কেন্দ্র পরিদর্শনকালে সার সংরক্ষণ, মূল্য নির্ধারণ, সরবরাহ ব্যবস্থা ও কৃষকদের কাছে সঠিকভাবে সার পৌঁছে দেওয়ার বিষয়ে ডিলারদের সঙ্গে মতবিনিময় করা হয়।এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিএনপির সাবেক সেক্রেটারি আরিফুজ্জামান আরিফ, কৃষক দলের সভাপতি আবুবকর রঞ্জু, শাহজাদপুর প্রেসক্লাবের সেক্রেটারি আল আমিন হোসেনসহ স্থানীয় সার ডিলাররা।পরিদর্শনকালে কর্মকর্তারা সার বিক্রিতে নির্ধারিত মূল্য অনুসরণ, মজুত ও সরবরাহের স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষকদের হয়রানি না করার বিষয়ে ডিলারদের সতর্ক করেন।কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।