উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ সদর থানাধীন দুর্গম চরাঞ্চল কাওয়াখোলা ইউনিয়নের স্থানীয় বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে উঠান বৈঠক করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।উঠান বৈঠকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক, অপরাধ প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার।এ সময় তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।পুলিশ সুপার বলেন, মাদক ও অপরাধ দমনের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।উঠান বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।জনগণের আস্থা ও সহযোগিতায় নিরাপদ ও শান্তিপূর্ণ সিরাজগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।