উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুরের চিরিরবন্দর থানার নতুন চারতলা বিশিষ্ট প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণকাজের অগ্রগতি ও কাজের মান পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।সোমবার (২৪ আগস্ট ২০২৬) তিনি নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করেন। এ সময় তিনি ভবন নির্মাণকাজের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্মাণকাজের মান ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।নতুন প্রশাসনিক কাম ব্যারাক ভবনটি নির্মাণ সম্পন্ন হলে চিরিরবন্দর থানার প্রশাসনিক কার্যক্রম ও পুলিশ সদস্যদের আবাসন সুবিধা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।