উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা দিয়েছে উপজেলা কৃষক দল।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক সমাদর অনুষ্ঠানে নবাগত ইউএনও-র হাতে ফুল তুলে দিয়ে তাঁকে অভিনন্দন জানান সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম, বাঙ্গাবাড়ী ইউনিয়ন সভাপতি মোস্তফা আলী, রাধানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলতাফুর রহমান এবং পার্বতীপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ওয়বাদুল রহমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ।সংবর্ধনা প্রদানকালে কৃষক দলের প্রতিনিধিরা গোমস্তাপুরের সার্বিক উন্নয়ন, কৃষিখাতের আধুনিকায়ন এবং সাধারণ কৃষকদের নানা সমস্যা সমাধানে নবাগত ইউএনও-র মাধ্যমে উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা ও শুভকামনা ব্যক্ত করেন।