উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের ত্রিশালে ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ লাঘবে নেওয়া হয়েছে বিশেষ উন্নয়নমূলক উদ্যোগ।উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ হাটবাজারগুলোতে বর্ষাকালে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বরাদ্দের অনুমোদন এনেছেন জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। সরকারি নির্বাহী তথ্য অনুসন্ধান করা‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (২য় সংশোধন)’-এর আওতায় মোট ১ কোটি ২০ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে উপজেলার ছয়টি প্রধান বাণিজ্যিক হাটবাজারে মোট ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে আধুনিক পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে।ড্রেনেজ ব্যবস্থার আওতাধীন ছয়টি হাটবাজার হলো- কাশিগঞ্জ বাজার থেকে পাজনখালী খাল পর্যন্ত ড্রেন নির্মাণ, আহম্মদাবাদ বাজার, সানকিভাঙ্গা বাজার, পোড়াবাড়ি বাজার, বালিপাড়া বাজার ও হরিরামপুর বাজার।