উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) বিকেলে হাফিজাবাদ ইউনিয়নের মুন্সিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রশিদুল ইসলামের বাড়িতে গিয়ে এসব সহায়তা তুলে দেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের আমির মো. শফিউল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সুলতান মাহমুদ, হাফিজাবাদ ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আননুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রশিদুল ইসলামের বসতঘরসহ বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে পরিবারটির ব্যাপক আর্থিক ক্ষতি হয় এবং নিত্যপ্রয়োজনীয় অনেক সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এমন দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।