উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে দিনব্যাপী একটি লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্থানীয় প্রতিনিধি ও দায়িত্বশীলরা অংশ নেন। বক্তারা সমাজ ও রাষ্ট্র গঠনে আদর্শিক, দক্ষ এবং জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।