উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাংবাদিকতার কারণে এবার হুমকির মুখে ‘দৈনিক যশোর বার্তা’র বিশেষ প্রতিনিধি ও তার পরিবার। অজ্ঞাত এক ব্যক্তি বারবার মুঠোফোনে কল করে সাংবাদিকের পরিবারের সদস্যদের অবস্থান জানতে চাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক।গত ১৯ আগস্ট ২০২৬ ইং তারিখে দায়ের করা জিডির নম্বর ১৬৫৪। জিডিকারী: উত্তম কুমার শীল (৪২)*। পেশা: সাংবাদিক, ‘দৈনিক যশোর বার্তা’র বিশেষ প্রতিনিধি। বর্তমান ঠিকানা: পুলেরহাট ভাড়া বাড়ি, গ্রাম- পুলের হাট, ওয়ার্ড-১০, চাঁচড়া, কোতোয়ালী, যশোর। মোবাইল: ০১৭১৩-৯৫১৩৮৪জিডি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ২০২৬ ইং বিকেল ৫টা ৪৩ মিনিট ও ৫টা ৪৯ মিনিটে উত্তম কুমার শীলের ব্যক্তিগত মোবাইল নম্বরে ০১৩৪০-৫৩৯২০৯ নম্বর থেকে পরপর ২টি কল আসে।কলকারী নিজের কোনো পরিচয় প্রকাশ না করে সাংবাদিক উত্তম কুমার শীল, তার ছেলে-মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যরা "কে কোথায় আছে, এখন কি করছে, বড় ছেলে কিসে পড়াশোনা করে, ঐ মুহূর্তে কোন জায়গায় অবস্থান করছে" - এ বিষয়ে বিস্তারিত জানতে চায়। এ সময় সাংবাদিক উত্তম কুমার কলকারীর পরিচয় জানতে চাইলে, কোনো সদুত্তর না দিয়েই অপর প্রান্ত থেকে ফোনটি কেটে দেওয়া হয়।ভুক্তভোগী সাংবাদিক জানান, "পরিচয় গোপন রেখে আমার পরিবার ও সন্তানদের যাতায়াত ও অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়ায় আমি ও আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। অজ্ঞাত ওই ব্যক্তি বা তার সহযোগীরা যেকোনো সময় আমার বা আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে আমি আশঙ্কা করছি।"বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খান ঘটনাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) মোঃ রাশেদুল ইসলাম কে তদন্তের দায়িত্ব দিয়েছেন। থানা সূত্রে জানা গেছে, ঘটনাটির বিষয়ে তদন্ত চলমান রয়েছে।এই ঘটনার পর যশোরের সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তারা অবিলম্বে অজ্ঞাত কলকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার এবং সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।