উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের বোদা উপজেলার, সাকোয়া ইউনিয়নের গোবিন্দ গুরু তপশীল উচ্চ বিদ্যালয়ের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আতাউর (মধু) (৪০) পিতা মৃত মোঃ জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিদ্যালয় সূত্রে জানা যায় বেশ কয়েক বছর আগে ধারাইখুরি ৫ নাম্বার মৌজা ৩১৬ নাম্বার খতিয়ান দাগ নাম্বার ১১৫ জমির পরিমাপ ২৪ শতক আতাউর (মধু) নামের ঐ ব্যক্তি বিদ্যালয় কতৃপক্ষকে না জানিয়ে জোড়পূর্বক ভাবে দোকান ঘর নির্মাণ কারা উদ্দেশে মাটি ভরাট করে। এই বিষয়ে স্থানীয় এলাকাবাসির কাছে খবর পেলে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমৃত কুমার বর্মন নোটিসের মাধ্যমের আতাউর (মধু) (৪০) কে জানান জমির জামানত ও দোকানের ভাড়া নির্ধারণ করে নির্ধারিত সময়ে দিতে হবে । এই বিষয়ে তিনি কোনো সারা দেন নাই বলে জানা গেছে। পরবর্তী সময়ে ( ১৩. ০৮. ২০২৬) তারিখে আতাউর (মধু) নামক ব্যক্তি ভরাট মাটি বিক্রি করে দেয়, একই স্থানের হারুন (৪২) নামক ব্যক্তির কাছে। আতাউর (মধু) ব্যক্তির নির্দেশ কর্মে হারুন মাটি কেটে নিয়ে যায় নিজ বাড়িতে । পার্শবতি দোকাদার মোছা: কুলসুম আক্তার (৪৬ ) বলেন, "মাটি ভরাটের চেয়ে অতিরিক্ত মাটি কেটে নেওয়ার ফলে দোকান করা ও সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা সৃষ্টি হচ্ছে।" স্থানীয় মানুষদেরও একই বক্তব্য, "ভরাট করার নির্ধারিত মাটি ছাড়াও রাস্তার ধার সহ অতিরিক্ত মাটি কেটে নিয়ে গেছে।"